শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর একটি পার্টি সেন্টারে মহানগর সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভুঁইয়া।

তিনি বলেন, মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রতি বছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণে মহান মে দিবস সুশৃঙ্খলভাবে পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, আগামী ১ মে মহান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)। তার আগমনকে কেন্দ্র করে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মাস্টার মো. সফিউল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহকারী সেক্রেটারি মু. মাইন উদ্দিন সরকার, নিজাম উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

মে মাসের মধ্যেই হামের প্রকোপ শূন্যের কোঠায় চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

উল্লেখ্য, আগামী ১ মে সকাল ৯টায় কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসের কর্মসূচি শুরু হবে।

ভোরের আকাশ/ র.ই


 

মতবিনিময় সভাঅধ্যাপক মো. রফিকুল ইসলাম

শেয়ার করুন: