শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে আরও বাড়লো কারফিউয়ের সময়

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত চলমান কার্ফিউ বলবৎ থাকবে। শুক্রবার বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান তথ্য জানিয়েছেন।

গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা সমাবেশ কে ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ অন্যান্য অভিযোগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৩৫ এ।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোহাম্মদ আব্দুল বাছেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত রাতে ৯০ গ্রেপ্তার করা হয়।  

তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা তৈরির ঘটনায় গতকাল কাশিয়ানি থানায় করা সন্ত্রাস দমন আইনের মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। মুকসুদপুরে আরও ৬৬ জনকে গত রাতে গ্রেপ্তার করা হয়।  এর মধ্যে ৩৬ জনকে সদর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  বাকিদের মধ্যে ২০ জন কাশিয়ানির মামলায় গ্রেপ্তার করা হয়। ১০ জন সন্ত্রাস দমন আইনের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পুলিশের কাজে বাধা ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মামালা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।  গোপালগঞ্জ থানার মামলা নং ১৫, তারিখ ১৮-৭-২০২৫।  সূত্রে জানা যায়, এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামী করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

কারফিউগোপালগঞ্জ

শেয়ার করুন: