শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি সম্পত্তিতে থাকা গাছ অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত হুমায়ুন কাজী পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১৯-বি আনন্দ বাজার খালের পাড় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জমিতে থাকা রেইন্ট্রি ও কড়ইসহ বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন হুমায়ুন কাজী ও তাঁর সহযোগীরা। প্রকাশ্যে সরকারি গাছ বিক্রির এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​গাছ ক্রেতা হারুনুর রশিদ জানান, তিনি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজীদের নিকট টাকা পরিশোধ করেই গাছগুলো কিনেছেন এবং কেটে নিয়ে গেছেন। তবে জায়গাটি সরকারি সম্পত্তি কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

​অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, সরকারি খালের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গাছ বিক্রির ঘটনায় আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুলিশ অভিযুক্তদের আইনের আওতায় আনবে।

আরও পড়ুন

ডেঙ্গু নাকি সাধারণ জ্বর? পার্থক্য বুঝবেন যেসব লক্ষণে

​অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হুমায়ুন কাজী দাবি করেন, যেখান থেকে গাছ বিক্রি করা হয়েছে, সেই সম্পত্তি আমাদের ব্যক্তিমালিকানাধীন। বিশেষ করে গাছগুলো আমার শ্বশুরের হাতে রোপণ করা হয়েছিল। এগুলো আমাদের নিজস্ব গাছ জেনেই আমরা বিক্রি করেছি।

​এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এনউব

মামলা

শেয়ার করুন: