শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রী আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে আদালত ভবনে স্বামীকে ছুরিকাঘাত করেছেন সুলতানা সিদ্দিকী (৩৭) নামের এক নারী। সোমবার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত মহসিন উদ্দিন জুয়েল (৬০) বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের খোনার বাড়ির বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস আগে জুয়েল মহসিন উদ্দিন তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে একটি চেক ডিজ-অনারের মামলা করেন। সোমবার মামলাটির শুনানির জন্য স্ত্রী সুলতানাকে নিয়ে আদালতে আসেন জুয়েল।

এ সময় আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় সুলতানা সিদ্দিক হঠাৎ করে জুয়েলের গলায় ছুরিকাঘাত করেন। এ সময় উপস্থিত জনতা সুলতানাকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে আহত জুয়েলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত মহসিন উদ্দিন জুয়েল বলেন, ২০১৩ সালে আমাদের বিয়ে হয়। আমাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী এ হামলা চালিয়েছে। তবে সে মানসিকভাবে অসুস্থ।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, জুয়েলের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তার স্ত্রী অসুস্থ বলে তিনি নিশ্চিত করেছেন। পরে লিখিত দিয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে গেছেন।

ভোরের আকাশ/মো.আ.

স্বামীস্ত্রীনোয়াখালী

শেয়ার করুন: