শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে দুই বিদ্যালয়ে পাস করতে পারেনি কেউ

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পিরোজপুরের দুইটি বিদ্যালয়ের পাস করেনি কোনো শিক্ষার্থী।  

বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
‎
‎বিদ্যালয় দুটি হলো- পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
‎
‎জানা যায়, প্রতিষ্ঠান দুটি এমপিও ভুক্ত হবার পরেও এবং ১০ জান শিক্ষক থাকা সত্ত্বেও তাদের অবহেলায় থমকে গেছে পড়ালেখার মান।  অভিযোগ রয়েছে, জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানের প্রতি শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি নেই।
‎
‎সদর উপজেলার জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবারে ১২ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছিলাম।  তার মধ্যে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই ফেল করেছে।  আমাদের সকল ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমত ক্লাসে আসেনি।  তাই লেখাপড়া করতে পারেনি একারনেই সম্ভবত এমন হয়েছে।
‎
‎ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এ বছরে আমাদের স্কুল থেকে ৭ জন রেজিষ্ট্রেশন করেছিল।  এর মধ্যে ৪ জন নিয়মিত এবং ১ জন অনিয়মিত ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।  গ্রাম পর্যায়ের স্কুল হওয়ায় সকলে নিয়মিত ক্লাস করে না।  এরা বাসায় ও ঠিকমত পড়াশুনা করে না।  যার ফলে উত্তীর্ণ হতে পারেনি। 
‎
‎এ বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী দৈনিক ভোরের আকাশকে বলেন, এ বিষয়ে আমরা কোন তথ্য এখনো পাই নাই।  খোঁজ নিয়ে পরে আপনাকে জানাবো।
‎
ভোরের আকাশ/জাআ

পিরোজপুরবিদ্যালয়

শেয়ার করুন: