শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্কুলব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, আটক ২

আদমদীঘি (বগুড়া) প্রতনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে নামতেই ৪ কেজি গাঁজাসহ রাশেদুল ও আমিনুল নামের দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাটের দুরাকুটি গ্রামের জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার শ্বশান কলোনী গ্রামের মৃত আনিছ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৩)।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সান্তাহার স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে একটি লোকাল ট্রেন থেকে নামার সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ছাত্র জনতা ও পুলিশ সূত্রে জানাগেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি লোকাল ট্রেনে যাত্রীবেশে স্কুলব্যাগে করে ৪ কেজি গাঁজা বহন করছিলো দুই যুবক। দুপুরে ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ালে ওই দুই মাদক কারবারি নামছিলেন। তাঁদের মধ্যে একজন দৌঁড়ে পালানোর চেষ্টা করায় স্থানীয় ছাত্র-জনতার সন্দেহ হয়।

এ সময় তাদের দু’জনকে আটক করে স্থানীয় জনতা। পরে স্কুলেব্যাগের ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজা পাওয়া যায়। ছাত্র-জনতা গাঁজাসহ তাদের দুইজনকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

আমিনুল ইসলাম নামের নবম শ্রেণির এক ছাত্র বলেন, স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করে কয়েকজন বন্ধু মিলে স্টেশনের প্লাটফর্ম দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দুই ট্রেন যাত্রীর মধ্যে একজন ট্রেন থেকে নেমেই দৌঁড় দেয়। বিষয়টি দেখতে পেয়ে আমাদের সন্দেহ হয়। এরপর তারা স্থানীয়দের  সহযোগীতায় ওই দুই মাদক কারবারিকে ধরে ফেলেন।

এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, ট্রেনে আসা ওই দুই মাদক কারবারিকে ফলো করছিলেন তাঁরই থানার ছদ্মবেশে থাকা এক পুলিশ সদস্য। স্টেশনে নামার সময় একজনকে ধরে ফেলার পর আরেকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা এবং ছাত্ররা তাঁকে ধরে ফেলেন।

ভোরের আকাশ/জাআ

বগুড়াআটকআদমদীঘি

শেয়ার করুন: