শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌড়ালেন ঠিকাদার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কাজের মান নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন এবং অশালীন গালমন্দ করতে থাকেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার শিবপুর ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায়। জনসম্মুখে এমন আচরণের ঘটনায় উপজেলা ছড়িয়ে পুরো ব্রাহ্মণবাড়িয়া এমনকি সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ঐ ঠিকাদারকে আটক করতে বলেছেন নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান এমপি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, 'বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।'

তার নামে পরিচালিত ‘মেসার্স লোকমান হোসেন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডি (LGED)-এর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধীরগতিতে কাজ করছে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এবং যথাসময়ে প্রকল্পের কাজ শেষ না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

এ ঘটনায় উপ-প্রকৌশলী তরিকুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার ও তার ড্রাইভারকে আসামি করে মামলা করেছেন।

জানা যায়, ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যায়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত রাস্তা কাজ নিম্নমানের হচ্ছে, এলাকাবাসীর এমন অভিযোগে উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম কাজ বন্ধ করে দেয়; এই নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তরিকুলকে বাঁশ দিয়ে দৌড়ান লোকমানের গাড়ির ড্রাইভার বিল্লাল।

মামলার বাদী উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম বলেন, ঠিকাদারের ড্রাইভার আমাকে বাঁশ দিয়ে আঘাত ও বাঁশ হাতে আমাকে দৌড়ান।

ঠিকাদার লোকমান হোসেন বলেন, ‘তরিকুলের সাথে আমার কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার ড্রাইভার তাকে লাঠি দিয়ে দৌড়ায়। পরে আমি ড্রাইভারকে নিয়ে এই ঘটনা প্রকৌশলীর সামনে বিষয়টি শেষ করি।'

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।’

ভোরের আকাশ/নি

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: