শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুইজনের আট মাসের কারাদন্ড

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) চুরির চেষ্টার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযুক্ত দুইজনকে আট মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারটি খুলনা বিভাগীয় সিএসডি গুদামের সীমানা প্রাচীরের ভেতরে একটি টিনশেড গ্যারেজে রাখা ছিল। রবিবার ১৫ নভেম্বর সাতক্ষীরা জেলায় মোবাইল ল্যাবরেটরি ভ্যানের মাধ্যমে খাদ্য নমুনা পরীক্ষার পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় নিরাপদ খাদ্য কর্মকর্তার অনুমতি নিয়ে ভ্যানটি খুলনা সার্কিট হাউসে নেওয়ার জন্য গ্যারেজে যান গাড়িচালক।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

এ সময় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কাছে পৌঁছালে তিনি গ্যারেজের ভেতর মানুষের কথাবার্তার শব্দ শুনতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য কর্মকর্তাকে জানান। পরে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোবাইল ফোনে সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবস্থাপককে অবহিত করেন। এরপর গাড়িচালক, নিরাপত্তাপ্রহরী ও সিএসডির অন্যান্য কর্মচারীর সহায়তায় রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬) নামের দুইজনকে চুরির চেষ্টার সময় হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের বিভিন্ন নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার ও মনিটরের লক বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া, গাড়ির দুটি গ্লাস, ওপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্স খুলে একত্রে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

পরে আটক দুইজনকে খুলনা মহানগরীর খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ১৪ নভেম্বর রাতে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৫ নভেম্বর দুপুর ১২টার দিকে অভিযুক্তদের খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় আদালতে পাঠানো হয়। পরবর্তী সময়ে ওই দিন বিকেল ৩টার দিকে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে মামলার বিচারকার্য সম্পন্ন করে অভিযুক্ত রমজান শেখ ও গোলাম রসুলকে আট মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। একই সঙ্গে জব্দ করা মালামাল নিরাপদ খাদ্য কর্মকর্তার হেফাজতে বুঝিয়ে দেওয়ার আদেশ দেন।
খুলনা নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এসকল তথ্য জানানো হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: