শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি :প্রাণিসম্পদে হবে উন্নতি’’- এই প্রতিপাদ্যে জাতীয় সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন  প্রকল্পের সহযোগিতায়  বর্ণিল শোভাযাত্রা, আলোচনাসভা, সনদপত্র বিতরণ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সরোয়ার হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.রাশেদা আক্তার, থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল।

এ সময় কৃষি উদ্যোক্তা ও খামারীরা তাদের বক্তব্যে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রদর্শনীতে ঘোড়া, বিভিন্ন জাতের গরু- ছাগল, ভেড়া, খড়গোশ, বিড়াল, সৌখিন মুরগি -হাঁস, কবুতর, ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখি, দুগ্ধজাত খাবার, পশু খাদ্য, ঔষধ এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. সারোয়ার হাসান বলেন, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্থানে ফ্রি ভেটেরিনারি হেলথ ক্যাম্প, প্রজনন সহায়তা প্রদান এবং বিভিন্ন প্রজাতির ডিম খাওয়ানো হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, খামারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

ফুলবাড়িউদ্বোধনদিনাজপুরজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

শেয়ার করুন: