শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শ্রীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেলে শ্রীপুর রেলওয়ে মসজিদ  চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী  ডক্টর মো: জাহাঙ্গীর আলম। 
ড.জাহাঙ্গীর আলম বলেন, দেশে জুলাই সনদ রচিত হয়েছে কিন্তু একটি মহল তা বাস্তবায়ন হতে দিচ্ছে না।আমরা হুশিয়ারী করে দিতে চাই অনেক স্থানে আমাদের বিল বোর্ড, ফ্যাস্টুন খুলে ফেলা হয়েছে আমরা প্রতিবাদ করছি। 
তিনি আরও বলেন,৭১ সালে দেশ স্বাধীন হলেও স্বৈরাচার ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশ মুক্ত হতে পারেনি। আমরা স্বৈরাচার মুক্ত প্রশাসন ও দূর্নীতি মুক্ত প্রশাসন চাই।পৃথিবীর প্রায় ৮০ টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। বাংলাদেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।এদেশের মানুষ নির্বাচনের জন্য  পিআর পদ্ধতির দাবী জানাচ্ছে।বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আবারও কায়েম হবে।তাই আমাদের পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন। 
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের। 

মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডাঃ জসিম উদ্দিন, পৌর আমির ডাঃ আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী,বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মোঃসুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার,ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো: হাবিবুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরা রাস্তার মোড়ে এসে শেষ হয়।এসময় ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

ভোরের আকাশ/হ.র

সমাবেশবিক্ষোভ মিছিল

শেয়ার করুন: