শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বেগমগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ শুভেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে নোয়াখালী জেলা পুলিশ ও ডিবি।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এসআই মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় লাল মিয়ার বাড়ির সামনে শুভেলের ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পাহাড়ে শান্তি ফেরাতে ‘হলিস্টিক অ্যাপ্রোচ’ সরকারের

গ্রেপ্তার শুভেল বেগমগঞ্জ উপজেলার ৬ নম্বর চৌমুহনী পৌর ওয়ার্ডের গনিপুর এলাকার আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

ভোরের আকাশ/জেআ

নোয়াখালী

শেয়ার করুন: