শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময়  ককটেল নিক্ষেপ করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চাপিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নয়ন ইসলাম বলেন, চাপিলা ইউনিয়ন বিএনপি'র কার্যালয়টি তার বাড়ির অদূরে ১৪ মাথা এলাকায় অবস্থিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে কার্যালয়টিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।

তার ভাষ্যমতে, নাশকতার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করে। সেসব নেতা কর্মীরাই বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছেন।

আরও পড়ুন

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা

স্থানীয় লোকজন বলেন, বিস্ফোরণের আওয়াজে আশপাশের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। ঘর থেকে বেরিয়ে বিএনপি'র কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। এতে মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে এই ঘটনা এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: