শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে হামলার প্রতিবাদ ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটে হামলার প্রতিবাদ ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে হামলার প্রতিবাদ ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের দুরাকুটি এলাকায় বাড়িতে হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। ‘দুড়াকুটি ৬নং ওয়ার্ডবাসী’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে এলাকাবাসী অংশ নেন।  
​
ব্যানারে উল্লেখ করা হয়, একই গ্রামের বাসিন্দা মো. খোরশেদ আলমের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে তার দুই ছেলে ও নাতিসহ উপস্থিত সবাইকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় তোজাম্মেল হক, নুরনবী, নুরহকসহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  

​এর আগে গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলা, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী মো. শেখ ফরিদ (৪৪)। ওই এজাহারে মো. হোসেন আলী গেন্দা (৫৮), মো. তোজাম্মেল হক (৪৬), মো. নুরন্নবী মিয়া (৩৮), মো. নুর হক (৩০), মোছা. বেলি বেগম (৩০) ও মোছা. কুলসুম বেগমকে (৩৫) আসামি করা হয়।  

আরও পড়ুন

লালমনিরহাটে জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

​এজাহারের অভিযোগ অনুযায়ী, হামলায় গুরুতর আহত হন বাদীর বাবা মো. খোরশেদ এবং ছেলে ইমরান হাসান (২৪)। তাদের প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় বাদীর স্ত্রী মোছা. রিনা বেগমকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় এবং বাড়ি থেকে প্রায় ২ লাখ টাকা ও প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ আনা হয়।  
​
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা।  স্থানীয়দের পক্ষে ন্যায় বিচারের দাবিতে, প্রশাসনের উদ্দেশ্যে জেলা যুবদল নেতা হাসান আলী বলেন, আসামি পক্ষরা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন,  তারা মাদক ব্যবসায়ী, তারা ভূমিদস্যু যারা বিভিন্ন অপকর্ম লিপ্ত, তাদেরকে কিভাবে প্রশাসন সহায়তা করে। তিনি আরো বলেন আমরা আইন হাতে তুলে নিতে চাই না আপনারা এই ভূমিদস্যু মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনেরমাধমে  কঠোর শাস্তির ব্যবস্থা করুন না হলে গ্রামের  মানুষ একাত্মতা ঘোষণা করে, আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে বলে তিনি জানান।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: