শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

অভিনেতা মিঠুন চক্রবর্তী আবারও হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। 

কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তার ডান হাতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে একই হাতে অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

অভিনেতাকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘হাতে ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি ভালো আছেন। বিষয়টি তিনি নীরবেই রাখতে চেয়েছিলেন। এ নিয়ে বেশি প্রচার হোক, সেটি তিনি চাননি। 

আমাদের কয়েকজন বিষয়টি জানতাম। আমাকে বলেই গিয়েছিলেন। আজ দেখে গেলাম। আশা করছি, খুব শিগগির তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।’

আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

উল্লেখ্য, ২০২৪ সালেও একই হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সে সময় এক দুর্ঘটনায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার হাতে চোট লাগে। পরে অস্ত্রোপচার করতে হয়েছিল। অস্ত্রোপচারের পরও আরেকবার পড়ে গিয়ে একই স্থানে পুনরায় আঘাত পান তিনি।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে মিঠুন বলেছিলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে কাজে ফিরলেও পরে আবার দুর্ঘটনায় একই হাতে আঘাত লাগে। ব্যথানাশক ওষুধ সেবন করেই দীর্ঘ সময় কাজ চালিয়ে যেতে হয়েছিল তাকে।

ভোরের আকাশ/রই 

মিঠুন চক্রবর্তী

শেয়ার করুন: