শিরোনাম
সোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা

নড়াইলে সুপারি চারা রোপন নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে নড়াইলের লোহাগড়ায় হাসানুর শেখ (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপণ করেন হাসানুর শেখ ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণ করা চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা সাহেরা বেগমকে গালমন্দ করেন। সুপারি গাছের চারাগুলো তাঁদের জমির সীমানা ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

আরও পড়ুন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি হলেন এ আর এম খালেকুজ্জামান

বিষয়টি জানতে পেরে হাসানুর ও তাঁর ছেলে হাসিবুল প্রতিবাদ করতে গেলে মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় ভেলা দিয়ে কুপিয়ে বাবা ও ছেলেকে গুরুতর আহত করা হয়। পরে হাসানুর শেখের মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসানুর শেখ ও তাঁর ছেলের ওপর হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: