জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) নির্বাচন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি মুসলিম ইবনে রবি সভাপতি ও ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো: জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এডুকেশন টাইমসের ক্যাম্পাস প্রতিনিধি আল শাহারিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়া পোস্টের মো: নাইম ইসলাম, অর্থ সম্পাদক দ্যা ডেইলি চেক পোস্টের মো: ইকরাম মাহমুদ প্রধান, দপ্তর সম্পাদক ডেইলি পাবলিকিয়ানের মিরাজ হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে জামালপুর নিউজ২৪ ডটকমের মিরাজুল ইসলাম, দ্যা ডেইলি ক্যাম্পাসের মো: বেলাল হোসেন ও নবধারার আহাদুজ্জামান অনন্ত নির্বাচিত হয়েছেন।
জাবিপ্রবিসাসের বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, নির্বাচন কমিশনার যথাক্রমে ইইই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো: সিজার রহমান, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান।
ভোরের আকাশ/ এনউব