শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিমুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিমুল (২০) কটিয়াদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তিনি বৈরাগীচর গ্রামের কবির হোসেনের একমাত্র ছেলে।

নিহত শিমুলের পিতা কবির হোসেন বলেন, ‘আমার ছেলে সাঁতার জানত না। বন্ধুদের সাথে নদে গিয়ে পানিতে তলিয়ে যায়।’

শিমুলের ঘনিষ্ঠ পার্শ্ববর্তী এলাকার গণমাধ্যম কর্মী সাইফুর রহমান আকন্দ নিশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন্ধুদের সাথে নদের পানিতে নেমে তার মৃত্যু হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সাথে বিকালে বাড়ির পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে নেমে শিমুল। তিনি আগে থেকেই সাঁতার জানতেন না। শেখার জন্য নদের পানিতে নামার কিছুক্ষণের মধ্যে এক পর্যায়ে বন্ধুরা তাকে হারিয়ে ফেলে। পরে কিছুক্ষণ পর স্থানীয়রা পানি থেকে খুঁজে পেয়ে সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভোরের আকাশ/এসএইচ

ব্রহ্মপুত্র নদশিক্ষার্থীসাঁতারমৃত্যু

শেয়ার করুন: