শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ফরিদপুরের মধুখালীতে তর মুজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) এবং একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি তরমুজবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। পরে সেগুলো হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

চালক-হেলপারফরিদপুরনিহত

শেয়ার করুন: