শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্গম পাহাড়ে নারী-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ

রাঙামাটি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দুর্গম পাহাড়ি জনপদে অসুস্থ শিশু কিংবা প্রসূতি মায়ের জরুরি মুহূর্তে হাতের কাছে চিকিৎসক বা হাসপাতাল না থাকলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। এমন বাস্তবতায় পরিবার ও সমাজের নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।

‘সুস্থ মা, নিরাপদ শিশু’ বার্তাকে সামনে রেখে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর উদ্যোগে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী এতে অংশ নিচ্ছেন। দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জুরাছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুস সাকিব, এএমসি ও জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মুনতাসির আলমের তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। বিশেষ করে পরিবারের নারী সদস্যদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলার মাধ্যমে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসকারী অনেক পরিবারের জন্য জরুরি মুহূর্তে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো কঠিন। তাই পরিবারের সদস্যদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতার জ্ঞান তৈরি হলে সংকটের সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের জন্য এটি শুধু একটি প্রশিক্ষণ নয়, বরং নিজের পরিবার, সন্তান ও আশপাশের মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জনেরও একটি সুযোগ।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারী নারীরা নিজেদের পরিবারের পাশাপাশি প্রতিবেশী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে দেবেন। এতে দুর্গম এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়বে ও নারী-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

আরও পড়ুন

আইন না মানলে ব্যবস্থা, উত্তরাখণ্ডে ২০ মাদরাসা বন্ধ

সংশ্লিষ্টরা বলছেন, একটি সুস্থ শিশুর বেড়ে ওঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একজন সচেতন মায়ের। তাই মাকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে পারলে এর সুফল পুরো পরিবারে পৌঁছে যায়। সেই ভাবনা থেকেই ‘সুস্থ মা, নিরাপদ শিশু’ উদ্যোগটি নেওয়া হয়েছে।

নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি ও একটি সুস্থ সমাজ গঠনে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: