মনোহরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

সমবায়ের মাধ্যমে দেশ গঠন ও সবার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে র্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মহিব উল্ল্যাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমবায়ী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসের সহকারী মো. শাহাদাৎ হোসেন।
ভোরের আকাশ/সু.পা