শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে শীতার্ত   ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা কৃষক দলের আয়োজনে  রেলওয়ে স্টেশন এবং আশপাশের ২০০ ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টায় গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদের সার্বিক তত্তাবধানে এবং শ্রীপুর উপজেলা কৃষক দলের সহযোগীতায় অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। রেলওয়ে ষ্টেশনে রাত যাপন করা ছিন্নমূল মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকেন। তাই এই শীতে সবার আগে এদের মাঝে কম্বল বিতরণ করতেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান থাকবে। এসময় দলের নেতাকর্মীদেরকেও অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

শীত বস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ, বিএনপি নেতা এস এম জাবেদ পৌর কৃষকদলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল সহ দলের উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।এসময় কম্বল পেয়ে চোখে মুখে হাসি ফুটে উঠে অসহায় দরিদ্র ছিন্নমুল মানুষের।

ভোরের আকাশ/মো.আ.

শীতবস্ত্র বিতরণগাজীপুর

শেয়ার করুন: