শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় সালেহা হত্যাকাণ্ডের দায় স্বীকার করল সিজার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনার আলোচিত সালেহা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আসামি সিজার মোল্লা। 

সোমবার (২ মার্চ) বিকেলে খুলনার বটিয়াঘাটা আমলি আদালতের বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে রোববার (১ মার্চ) ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জবানবন্দি দিতে চাইলে তাকে দুপুরের পর আদালতে উপস্থিত করে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই রেজওয়ান জানান, সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতেন সালেহা বেগম। দেশে ফেরার পর লালন গাজীর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে ভিকটিম। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা উভয় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালুর রাস্তা এলাকার জেসমিনের বাড়িতে ৩ হাজার টাকা চুক্তিতে বসবাস করতে থাকে। এ সময় সুকৌশলে সালেহা বেগমের ব্যাংক থেকে ১৫-২০ লাখ টাকা হাতিয়ে নেয় লালন গাজী।

বিবাহের রেজিস্ট্রি না থাকায় ভিকটিম লালন গাজীকে চাপ দিতে থাকে ভিকটিম। অন্যথায় স্ত্রীর দাবি নিয়ে তার বাড়িতে অবস্থানের কথা জানায় সে। এ বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে হত্যার পরিকল্পনা করে সে। গত ১৯ আগস্ট বটিয়াঘাটার গজালিয়া গ্রামে তারা উভয় বেড়াতে আসে মামাতো ভাইয়ের বাড়িতে। ওই দিন রাত ১০ টার দিকে সিজার মোল্লার বাড়ির বিপরীতে রাস্তার পাশে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে সালেহা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে লালন গাজী। পরে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে নদীতে মরদেহ ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে মামলার প্রধান আসামি লালন গাজীকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় সে। হত্যাকাণ্ডে সিজার মোল্লার জড়িত থাকার কথা স্বীকার করে সে। সিজার অত্যন্ত চালাক প্রকৃতির। কোন মোবাইল ব্যবহার করত না। নিজের পরিবারের সাথেও যোগাযোগ করত না। 

বিভিন্ন তথ্য সংগ্রহ করে অবস্থান নিশ্চিত হয় পুলিশ। রোববার (১ মার্চ) ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর পিবিআই কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়। সে বটিয়াঘাটা আমলি আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেয়।

ভোরের আকাশ/ র.ই

 

আসামি গ্রেপ্তাররেজওয়ান

শেয়ার করুন: