শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার

শিরিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের এক বাঁশ বাগানের মধ্য হতে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চোরাচালান বিরোধী এক অভিযান চালায়।  

এ সময় বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭১ নং হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী তৈরী পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করে।  উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/জাআ

উদ্ধারদেশী পিস্তল

শেয়ার করুন: