শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কুষ্টিয়া

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতপুর উপজেলায় স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প থেকে সীমান্তের শূন্য লাইন হতে প্রায় ৪ কিলোমিটার দূরে পোল্ট্রিমোড় চর এলাকায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বিজিবির ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে বিজিবি ৩৬টি বিদেশি পিস্তল, ২টি রাইফেল, ৩৯টি ম্যাগাজিন, ৬৪৮ রাউন্ড গুলি, ২টি মর্টার সেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড ও ২০ কেজি গান পাউডারসহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

ভোরের আকাশ/ র.ই


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঅস্ত্র উদ্ধার

শেয়ার করুন: