শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন রেকার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মহাসড়কে দুর্ঘটনাকবলিত বা বিকল গাড়ি দ্রুত সরিয়ে যানজট নিরসন করতে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি নতুন রেকার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় এই রেকারটি উদ্বোধন করেন সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড অংশে দীর্ঘ যানজট লেগে থাকতো। এ যানজটে ঢাকা-সিলেট যাতায়াত করা যাত্রীরা অনেকক্ষণ আটকে পড়ত যার ফলে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। এ যানজটের প্রধান কারণ ছিল ব্রাহ্মণবাড়িয়া অংশে গাড়ি এক্সিডেন্ট হলে বা গাড়ি নষ্ট হলে গাড়িটি রাস্তা থেকে রিমুভ করার বা সরানোর কোন ব্যবস্থা ছিলনা।'

তিনি আরও বলেন, 'হাইওয়ে পুলিশের রেকার ছিলনা। আমরা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ২০টন ক্যাপাসিটির ১টি নতুন রেকার খাঁটিহাতা হাইওয়ে থানায় পেয়েছি। আজকে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ব্যবহার করার জন্য উদ্বোধন করছি। সকলের সহযোগিতা কামনা করছি। আশাকরি এ রেকার ব্যবহারের মাধ্যমে যানজট নিরসনে আমরা আরো কার্যকর ভুমিকা পালন করতে পারব।'

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, 'ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে ঢাকা ও সিলেটবাসী দুর্ভোগে পড়তে হয়। যানজটের মুল কারণ ছিল এই মহাসড়কে কোন গাড়ি বিকল হলে তা সরানোর ব্যবস্থা ছিলনা। আমাদের সিলেট রিজিওনের পুলিশ সুপার মহোদয়ের চেষ্টার ফলে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা একটি নতুন রেকার পেয়েছি। রেকার পাওয়ার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে আমরা ভাল সেবা দিতে পারব। আশাকরি মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। সিলেট রিজিওনের পুলিশ সুপার স্যারের প্রচেষ্টায় আমরা ব্রাহ্মণবাড়িয়া অংশে ভাল সেবা দিতে পারব তাই স্যারকে ধন্যবাদ জানাই।'

উদ্বোধনী অনুষ্ঠানে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের এসআই আমিনুজ্জামান, সার্জেন্ট মিনার খন্দকারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

 

 

 


 

যানজট নিরসনমো. জাহাঙ্গীর আলম

শেয়ার করুন: