শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় হেলিকপ্টারে চড়ে প্রবাসীর বিয়ে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কথায় আছে, "সখের তোলা আশি টাকা" এটি একটি বাঙ্গালি প্রবাদ; যার অর্থ হলো- শখ পূরণ করতে মানুষ অনেক টাকা খরচ করতে বা অনেক কষ্ট করতেও পিছপা হয় না। 'আশি টাকা' একটি প্রতীকী শব্দ; এই প্রবাদটি বোঝায় যে শখ মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তা পূরণের জন্য মানুষ কতটা উদ্যোগী হতে পারে।

ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে রাজকীয়ভাবে বিয়ে করলেন ইতালি প্রবাসী শেখ মো. মোবারক হোসেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রত্যন্ত গ্রাম উত্তর লক্ষ্মীপুর থেকে জেলা শহরের ভাদুঘর এলাকায় কনের বাড়িতে এই ব্যতিক্রমী বরযাত্রার আয়োজন করা হয়।

হেলিকপ্টার গ্রামের মাঠে নামতেই কনে পক্ষের পাশাপাশি উৎসুক মানুষজনের ভীড় লেগে যায়। এলাকার মুরুব্বীরা জানায়, আগে সাধারণত পাল্কিতে করে বড় আসত। যুগের পরিবর্তনের সাথে হেলিকপ্টার যোগ হয়েছে। এটি সবাইকে বেশ আনন্দ দিয়েছে।

​বর মোবারক হোসেন নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর (সাতঘর হাটি) গ্রামের প্রয়াত শেখ সাদীর মেজো ছেলে। কনে নীলিমা জাহান সামিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার জসিম উদ্দিন মিয়ার বড় মেয়ে।

বড় মোবারক হোসেন গণমাধ্যমকে জানান, বিয়েকে স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে তিনি এমন ব্যতিক্রমী আয়োজনের ব্যবস্থা করেছেন। দাম্পত্য জীবন যেন সুখের হয় এজন্য নবদম্পতি সবার কাছে দোয়া চেয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.
 

ব্রাহ্মণবাড়িয়াবিয়েপ্রবাসী

শেয়ার করুন: