শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে তিন চোখ ও দুই নাকবিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকায় তিন চোখ ও দুই নাকবিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। সোমবার গভীর রাতে  স্থানীয় বাসিন্দা ঝন্টু দাশের বাড়িতে এ বিরল আকৃতির বাছুরটি জন্ম নেয়। বাছুরটির জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ঝন্টু দাশের বাড়িতে ভিড় জমাচ্ছেন বাছুরটিকে এক নজর দেখার জন্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আগে কখনো এমন অস্বাভাবিক আকৃতির গরুর বাছুর তারা দেখেননি।

বাছুরটির মালিক ঝন্টু দাশ বলেন, “সোমবার গভীর রাতে আমাদের গাভীটি বাছুর প্রসব করে। পরে দেখি বাছুরটির তিনটি চোখ ও দুটি নাক। প্রথমে আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও এখন প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ নিবো।”

এ বিষয়ে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার জানান, মাতৃগর্ভে থাকা অবস্থায় কোনো কারণে ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলে এ ধরনের অস্বাভাবিকতা দেখা দিতে পারে।

তিনি বলেন, “গর্ভাবস্থায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রয়োগ বা প্রজননের সময় জিনগত ত্রুটির কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে অনেক ক্ষেত্রে এ ধরনের বাছুর কিছুদিন বেঁচে থাকতে পারে। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে বাছুরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/নি

পিরোজপুর

শেয়ার করুন: