শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

‎জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে আলোচনা সভা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগষ্ট) সকালে কলেজ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের পৌরনীতি বিভাগের সিনিয়র প্রভাষক শিউলি খানম, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ

আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, নজরুল আমাদের সাহসী করে তোলে। তাঁর কবিতাই আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নজরুল কেবল বিদ্রোহী কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর রচনাগুলো আজও আমাদেরকে স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য থেকে শক্তি ও অনুপ্রেরণা নিতে হবে। কারণ নজরুলের কবিতা ও গান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষে শক্ত ভিত্তি গড়ে তোলে।

ভোরের আকাশ/মো.আ.

মৃত্যুবার্ষিকীকাজী নজরুল ইসলাম

শেয়ার করুন: