শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। একজন নারী হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তারা আলোচনা করেন।
অনুষ্ঠানে অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংঠনের সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর পৌরসভার কাউন্সিলর ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, সাহিত্য-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন জুম্মা, সদস্য শফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, দপ্তর সম্পাদক বিমান কুমার মৈত্রেয়, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শরীফ, নাজমুল হুদা নয়ন, উত্তম সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে অত্র প্রেসক্লাবের সদস্য মাওলানা নজরুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া পরিচালনা করেন।
ভোরের আকাশ/এসএইচ