শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ববিতা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা মামলার আসামি আনারুল মোল্লাকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার জসীমউদ্দিন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনারুল মোল্লা গাইবান্ধার সাদুল্লাপুরের  চক ভগবানপুর এলাকার মৃত সাকি মোল্লার ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, ববিতা বেগমের সঙ্গে ১৭ বছর আগে আনারুল মোল্লার বড় ভাই হারুন মোল্লার বিয়ে হয়। হারুন মোল্লা স্ত্রী ববিতাসহ পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। বেশ কিছুদিন যাবৎ ববিতা বেগম ও তার স্বামী হারুন মেল্লার পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। একপর্যায়ে গত ২৪ মার্চ ববিতা বেগম তার বাবার বাড়িতে চলে যায়।

পরে ২৭ মার্চ হারুন মোল্লা ববিতাকে বাবার বাড়ি থেকে ভাড়া বাসায় নিয়ে আসেন। পরদিন ২৮ মার্চ স্বজনরা লোকমুখে জানতে পারেন তার মেয়ে ববিতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে ওই বাসা থেকে ববিতা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিন রাতেই নিহতের মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে, দুর্ভোগে মানুষ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র‌্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকার জসীমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি আনারুল মোল্লাকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

আসামি গ্রেপ্তারহারুন মোল্লা

শেয়ার করুন: