শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক বিয়ের খাবার খেয়ে গেলেন অন্য বরযাত্রীরা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, জোরারগঞ্জ ইউনিয়নের মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুইটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক হাস্যরস। কেউ কেউ বরযাত্রীদের খাবারের দাম মেটানোর পরামর্শ দিচ্ছেন, আবার কেউ কেউ মজা করে বলছেন খাবার বদল হলেও অন্তত বউ বদল হয়নি, এতেই সন্তুষ্ট।

ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিব তানজিল বলেন, আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার বেঁচে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি, আলহামদুলিল্লাহ।

স্থানীয় বাসিন্দা সাহিন আলম জানান, আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।

আরেক স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমরা অনেক ক্লাবে দেখেছি একসাথে একাধিক বিয়ের আয়োজন হয়। অনেক সময় এরকম বিভ্রান্তি ঘটে। তবে এক ক্লাবের বদলে আরেক ক্লাবে গিয়ে ভোজ খেয়ে ফেলা এমন ভুল সত্যিই অকল্পনীয়। ঘটনাটি নিয়ে এলাকায় যেমন ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তেমনি হাস্যরসের উপকরণে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ভোরের আকাশ/এসএইচ

মীরসরাইবরযাত্রীচট্টগ্রামবিয়ে

শেয়ার করুন: