শিরোনাম
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

নিষিদ্ধ সংগঠন ‎আ'লীগের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বিএনপির সংবাদ সম্মেলন

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ২০ জুন ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন বিএনপি। শনিবার (২০ জুন) রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হলরুমে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাংবাদিক সম্মেলন করে ওই অপকর্ম তুলে ধরেন বিএনপি'র নেতারা।
‎
‎সাংবাদিক সম্মেলনে নেতারা বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে কিছু ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততায় এলাকায় চুরি, ডাকাতি, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। ‎এসময় তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রশাসনের দায়িত্ব। 
‎
‎সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরেন। তারা বলেন ৫ আগষ্ট ২০২৪ পরবর্তী পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ নামে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা, পরিকল্পিত ভাবে চুরি, ডাকাতি, ছিনতাই সংগঠিত করার অপচেষ্টা, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, বিএনপি ও সহযোগী সংগঠনের নামে কুৎসা রটনা, ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ এর মাননীয় জাতীয় সংসদ সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সমাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে যাচ্ছে।।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর-রশীদ, যুগ্ম আহ্বায়ক শরীফ জায়েদী, যুগ্ম আহ্বায়ক সাহজাহান জয়পুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি'র আহ্বায়ক সাঈদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, সুজন,  ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পোর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদে রিজনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুন

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সংবাদ সম্মেলন

শেয়ার করুন: