শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক হাসিবুল ইসলাম

বরিশাল ব্যুরো

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরিশাল ৪ আসনের (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) এর সাবেক এমপি পঙ্কজ দেবনাথের করা সাইবার নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ এর ব্যুরো প্রধান সাংবাদিক হাসিবুল ইসলাম। একই সাথে এই মামলার অপর অভিযুক্ত বরিশালের শীর্ষস্থানীয় নিউজপোর্টাল ‘বরিশালটাইমসের’ সম্পাদক শাকিব বিপ্লবকেও খালাস দেওয়া হয়েছে।

সাবেক এমপির মামলায় দুই সাংবাদিকের খালাস প্রাপ্তির বিষয়টি সোমবার (৮ সেপ্টেম্বর) নিশ্চিত করেন সাইবার ট্রাইব্যুনাল, বরিশাল আদালতের বেঞ্চ সহকারি নাজমুল ইসলাম।

রূপালী বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ হাসিবুল ইসলাম জানান, তিনি ‘বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের মালিকানাধীন ‘বরিশালটাইমস’ নিউজপোর্টালসহ সাবেক কর্মস্থল আমিন মোহাম্মদ গ্রুপের দৈনিক সময়ের আলো পত্রিকায় বরিশাল-৪ আসনের সাবেক এমপি পঙ্কজ দেবনাথের অনিয়ম-দুর্নীতি এবং সংসদীয় এলাকায় সন্ত্রাস করা নিয়ে একাধিক প্রতিবেদন করেন। বিশেষ করে ২০২০ সালের আগস্ট মাসের শেষের দিকে এই সাংসদের উপস্থিতিতে মেহেন্দিগঞ্জ উপজেলা ডাকবাংলোর সামনে এক বিধবা নারীকে তার কর্মীরা মারধর করার একটি খবর বরিশালটাইমসে প্রকাশিত হলে সেটি ভাইরাল হয়ে যায়।

এতে পঙ্কজ দেবনাথ ক্ষুব্ধ হয়ে একই বছরের ২ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ থানায় বরিশালটাইমস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব এবং বার্তা সম্পাদক হাসিবুল ইসলামকে অভিযুক্ত করে সাইবার আইনে একটি মামলা করেন। আলোচিত এই মামলাটির বাদী পঙ্কজ দেবনাথের সহযোগী মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ভুলু।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তদন্ত শেষে দুই সাংবাদিককে অভিযুক্ত করে অন্তত ১০টির বেশি ধারায় আদালতে প্রতিবেদন দেয়। এই মামলার ১ নম্বর আসামি সিনিয়র সাংবাদিক শাকিব বিপ্লব গ্রেপ্তার হয়ে এক মাসের অধিক সময় করান্তরীণও ছিলেন।

সাইবার আদালতের বেঞ্চ সহকারি নাজমুল ইসলাম জানান, এই মামলাটি আদালতে ৫ বছর ধরে চললেও বাদী এবং সাক্ষী কেউ ধার্য তারিখে উপস্থিত হননি। মামলাটি রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে করা হয়েছে, এমনটি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট আদালতের বিচারক গোলাম ফারুক সাংবাদিক হাসিবুল ইসলাম এবং শাকিব বিপ্লবকে খালাস দিয়েছেন।

হয়রানিমূলক মামলা থেকে খালাস প্রাপ্তির প্রতিক্রিয়ায় ‘নিউজ এডিটরস্ কাউন্সিল’, বরিশালের সভাপতি হাসিবুল ইসলাম বলেন, বিচার পেতে অনেক বিলম্ব হলেও পরিশেষে সত্যের জয় হয়েছে।’

ভোরের আকাশ/জাআ

খালাসমিথ্যা মামলাবরিশাল

শেয়ার করুন: