শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধলেশ্বরীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের লাশ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১টা ৫২ মিনিটের দিকে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর এক কিশোর নিখোঁজ হয়।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মো. রাকিব (১৫)। তার পিতার নাম শাহাদত মাতব্বর, তিনি সৌদি প্রবাসী। রাকিবের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামে। উদ্ধারকৃত লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ব্যাপক অনুসন্ধান চালানো হয়।

ভোরের আকাশ/এসএইচ

ধলেশ্বরী

শেয়ার করুন: