শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় বাস খাদে, নিহত ৪

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার খোকসায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন।

আহতদের খোকসা থানা স্বাস্থ্য কেন্দ্র ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ীর দৌলতদিয়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল।

বাসটি খোকসার শিমুলিয়া মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ১৫ জনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে খোকসা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা নাবিল (২৫) ও ৭ এক শিশু মারা যায়।

এ ছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো চারজনের মধ্যে স্কুল ছাত্রী নাফিয়া (১৪), অজ্ঞাত এক ব্যাক্তি (৬০) মারা যায়। নিহত নাফিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের রুহুল আমীনের মেয়ে। সে ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি আসছিল। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা গেছেন।

আরও পড়ুন

গুমের পুনরাবৃত্তি রোধে সোচ্চার চট্টগ্রাম

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরএমও ডাক্তার ইকবাল হাসান জানান, হাসপাতালে ভর্তি আহদের মধ্যে নাফিয়া ও অজ্ঞাত সাত বছরের শিশু মারা গেছে। তবে আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জকির হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাস- ট্রাকের চালকরা পালিওেয় গেলেও যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

নিহত ৪

শেয়ার করুন: