শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগের ১১ নদীর পানি বিপৎসীমার ওপরে

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল বিভাগের ১১ নদীর পানি বিপৎসীমার ওপরে
বরিশাল বিভাগের ১১ নদীর পানি বিপৎসীমার ওপরে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ১১টি নদীর পানি বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আরও ৮টি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। রোববার (২৪ আগস্ট) পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।

পানি উন্নয়ন বোর্ডের বরিশাল জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, নদীগুলোর পানির উচ্চতা নিম্নরূপ:

পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠির বিষখালী নদীর পানি ১০ সেন্টিমিটার, বরগুনার বেতাগী উপজেলার ১৮ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলার ১২ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলায় ১৯ সেন্টিমিটার, ভোলার তজুমদ্দিন উপজেলা পয়েন্টে মেঘনা নদীর পানি ১ মিটার, দৌলতখান উপজেলায় ৪১ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট পয়েন্টে তেঁতুলিয়া নদীর পানি ৬ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদী পানি ১০ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ৩০ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ১৫ সেন্টিমিটার এবং বরিশালের হিজলা উপজেলার ধর্মা নদীর পানি ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের ১৯টি গুরুত্বপূর্ণ গেজ স্টেশনের তথ্য পর্যালোচনা করে এই তথ্য পেয়েছে।

তাজুল ইসলাম বলেন, নদীর পানি বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকায় বসতবাড়ি ও ফসলের ক্ষেতে পানি প্রবাহিত হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এই পরিস্থিতি কোনো বন্যা সৃষ্টি করবে না। বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের নদী ও খালের পানি বৃদ্ধি স্বাভাবিক একটি ঘটনা।

 

ভোরের আকাশ/হ.র

বরিশাল

শেয়ার করুন: