শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীর নিখোঁজ মা-শিশুর অর্ধগলিত মরদেহ মিলল ফরিদপুরে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক মা ও তার শিশু সন্তানের অর্ধগলিত মরদেহ ফরিদপুরে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে রাজবাড়ী ও ফরিদপুর—দুই জেলাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পরশউল্লা পাড়ার বাসিন্দা মো. আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) ও তার শিশু কন্যা সামিয়া (২)।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম এলাকার একটি নির্জন পুকুর পাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, পুকুরপাড়ে কুকুর লাশ টানাটানি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহের অংশবিশেষ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহগুলো আংশিক গলিত ও বিকৃত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা মা ও শিশুকে হত্যা করে মরদেহ গোপন করতে মাটিচাপা দিয়ে রাখে।

আরও পড়ুন

সরকারের ভিজিএফের চাল পেয়ে স্বস্তিতে ঈদ উদযাপন করবে দুস্থ পরিবার

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/নি

রাজবাড়ী

শেয়ার করুন: