ফজলুল হক মিলন
সরকারের ভিজিএফের চাল পেয়ে স্বস্তিতে ঈদ উদযাপন করবে দুস্থ পরিবার

সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়। সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন ফজলুল হক মিলন এমপি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
চাল নিতে আসা কালীগঞ্জ পৌরসভা ৩ হাজার ৮৫টি, জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১টি ও তুমলিয়া ইউনিয়নে ৯০৮টি মোট ৫ হাজার ৪টি কার্ডের বিপরীতে প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মাঝে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/নি