শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জলঢাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে জলঢাকা পৌরসভার রংপুর-ডিমলা আঞ্চলিক মহাসড়কের চৌকিদারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম সুমিত্রা রানী ওরফে পাতা রানী (২৬)। তিনি জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা এবং জলঢাকা মিলিয়ন গোল্ড (ইউনিট-১) কোম্পানির শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি অটোরিকশা কর্মস্থলে যাওয়ার পথে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই পাতা রানী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই শ্রমিক দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

জলঢাকা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘন কুয়াশার সুযোগ নিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/র.ই


 

 

নিহতমো. নাজমুল আলম

শেয়ার করুন: