১৫ আগস্ট শেষ হচ্ছে কেকেবিএইউ'র ফল-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৬ সেমিস্টারে ভর্তি মেলা আগামী শনিবার (১৫ আগস্ট) শেষ হবে।
এই সেমিস্টারে ভর্তি মেলায় বিভিন্ন বিভাগে ভর্তি ও টিউশন ফি ৫০% পর্যন্ত মওকুফের সুযোগ রয়েছে। একই সাথে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্তদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ। এছাড়াও একটি সেমিস্টারের টিউশন ফি তিন দফায় পরিশোধের সুযোগ রয়েছে।
এ বিশ্ববিদ্যালয়ে যেসমস্ত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএসএলএম) এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ)।
উল্লেখ্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই ভর্তি মেলার মাধ্যমে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে তারা একটি সেমিস্টার ওয়েভার পাবেন।
এছাড়া কর্মরতদের জন্য বৃহস্পতি, শুক্র ও শনিবার বৈকালিক ও সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা রয়েছে। ভর্তি কমিটির সভাপতি ড. মো. মুইন উদ্দিন জানান ভর্তি মেলা চলাকালে সপ্তাহের ৭ দিনই এডমিশন অফিস খোলা রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
ভোরের আকাশ/রই