শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

মাগুরায়

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। বর্তমানে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মাগুরা সদরের গাংনালিয়া, বারাশিয়া, আলোকদিয়া, বগিয়া, বজরুক শ্রীকুন্ডী এবং শ্রীপুরের এমসি পাইলট, শ্রীকোল, সব্দালপুর, নাকোল, রাধানগর, চৌগাছী ও আমলসার কেন্দ্র ঘুরে পুরুষ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

দুপুর ১২টা পর্যন্ত অনেক কেন্দ্রে প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সদরের গাংনালিয়া কেন্দ্রে ভোট দিতে আসা এনামুল জানান, দীর্ঘ ১৬ বছর পর এলাকায় এসে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। তার ভাষায়, ভোট দিতে এসে মনে হচ্ছে যেন উৎসব শুরু হয়েছে। মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ দেখছি, তা যেন নতুন ঈদের আমেজ তৈরি করেছে।

নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৫ বছর বয়সী গোলাম মহসিন বলেন, “এই বয়সে ভোট দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবারের ভোটের পরিবেশ খুবই ভালো। সবাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে।” প্রতিটি কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আনসার, ব্যাটালিয়ন ও পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব, মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করেছে।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ায় ভোটার ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এখন সবার নজর ফলাফলের দিকে।

ভোরের আকাশ/ র.ই


 

ভোটগ্রহণগোলাম মহসিন

শেয়ার করুন: