শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫  কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে গাইবান্ধা-পলাশবাড়ী (আর ৫৫৫) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। গাইবান্ধা সড়ক ও অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে এ বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৃক্ষ রোপন কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন, সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডলসহ অন্যরা।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যার মধ্যে উপকূলীয় চরাঞ্চল, বন, সড়ক-মহাসড়ক, নদী-খালের তীর এবং ব্যক্তিগত জমিতে স্থানীয় প্রজাতির দ্রুতবর্ধনশীল ও ঔষধি গাছ রোপণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধা

শেয়ার করুন: