গাইবান্ধায় ৭৭০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহাফুজার রহমান (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। একইসঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহেশপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৩ গাইবান্ধার দল।
গ্রেফতার মাহাফুজার রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার মিলনপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাহাফুজার রহমানের মোটরসাইকেল তল্লাশি করে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। এসময় এ মাদকের দায়ে মাহাফুজার রহমানকেও গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/মো.আ.