শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুগঞ্জে ‘ইয়াবাসহ’ যুবক গ্রেপ্তার

আশুগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আশুগঞ্জে ‘ইয়াবাসহ’ যুবক গ্রেপ্তার
আশুগঞ্জে ‘ইয়াবাসহ’ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১০টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাত সোয়া ১০টার সময় উপজেলার সোনারামপুর (নাহার গার্ডেন) এলাকায় জোবেদা বেগমের বাসার উত্তর পাশের রুম থেকে এই ট্যাবলেট উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম হারুন আহমেদ (২৪)। তার বাবার নাম  বজলু মিয়া। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানার নন্দিপাড়ায়। তারা কিছুদিন ধরে সোনারামপুর (নাহার গার্ডেন) এলাকায় জোবেদা বেগমের বাড়িতে ভাড়া থাকছেন।

পুলিশ জানিয়েছে,  ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় সেনাবাহিনী ও আশুগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. দেলোয়ার হোসেন ফোর্সসহ হারুনের বাসায় অভিযান চালায়।

এ সময় তার হেফাজত থেকে ১১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকেও আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: