শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে নারীদের সাথে মতবিনিময়

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে স্থানীয় নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন সরকারের সভাপতিত্বে বিপুল সংখ্যক মহিলাদের অংশগ্রহণে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন রিটনের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম তৌহিদুজ্জামান তপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সরকার, সনমানিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি দিল আফরোজ ডালিয়া, সাধারণ সম্পাদক খাদিজা, শরিফুল ইসলাম শিপন প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কাপাসিয়া বিএনপির অভিভাবক প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্'র সুযোগ্য উত্তরসূরি প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ন্যায্যতার ভিত্তিতে সকল শ্রেণিপেশার লোকজনসহ মা-বোনদের যথাযথ মূল্যায়ন করা হবে। মহিলাদের আত্মকর্মসংস্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিগত দিনের নেয়া সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে ।মাদক একটি সামাজিক ব্যাধি। এর মূলউৎপাটনে কার্যকর ভূমিকা রাখা হবে। হান্নান শাহ্'র রেখে যাওয়া অসমাপ্ত সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া সকল ক্ষেত্রে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভোরের আকাশ/মো.আ.

মতবিনিময়নারীগাজীপুরবিএনপি

শেয়ার করুন: