শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

কমলনগরে জমি দখল ও দলিল জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট বাজারে জমি দখল, দলিল জালিয়াতি, প্রতারণা এবং ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার (২৯ নভেম্বর) ২৬ ইং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক উল্লাহর ছেলে দিদার খোনকার সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, দলিলের তথ্য গোপন ও কারসাজি এবং হয়রানিমূলক মামলার সঙ্গে জড়িত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অবৈধ ঝাড়-ফুঁক ও তাবিজ-তুমারের মাধ্যমে খোনকারি পেশার আড়ালে প্রভাব খাটিয়ে তিনি এসব অনিয়ম করছেন।

মানববন্ধনে এ সময় নারী-পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে অভিযুক্ত খলিল ও দিদার খোনকারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা এবং দ্রুত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, ৯৬১০, ১৮৬৮ ও ১৮৩ নম্বর দলিলের মালিকানা নিয়ে জালিয়াতি করা হয়েছে। প্রকৃত মালিক আশ্রাফের নেছা, মোহাম্মদ আজাদ উদ্দিন ও এছাক মিয়ার জমি নিজেদের বলে দাবি করছে একটি চক্র। এ ছাড়া ৯১/২০১৮ নম্বর দেওয়ানি মামলাকে কেন্দ্র করে ভুয়া খাস আমমোক্তারনামা তৈরি এবং মূল দলিলের বাইরে ২৬১৯ নম্বর দাগ যুক্ত করে সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

আরও পড়ুন

গাকৃবির উদ্যোগে শ্রীপুরে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মানববন্ধনে জমির মালিক মোস্তফা মিয়া জানান, চর কাদিরা মৌজার আরএস ৯৮১ খতিয়ানের ৬২৮৩ দাগে তাঁর ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখল করা হয়েছে। মোহাম্মদ ইসমাইল অভিযোগ করেন, তাঁর স্ত্রী নুর জাহান বেগমের রেকর্ডভুক্ত ৪০ শতাংশ জমিতে দিদার খোনকার বসতভিটা নির্মাণ করেছেন। অন্যদিকে ফখরুল ইসলাম জানান, তাঁর চাচি মুরশিদা খাতুনের ১ একর ৫৩ শতাংশ জমি দখল করে মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে দিদার খোনকার বলেন, ‘আমার বিরুদ্ধে এসব মিথ্যা রটানো হয়েছে। আমার সব কাগজপত্র ঠিক আছে, আপনারা চাইলে দেখাতে পারি।

কর্মসূচি থেকে মোস্তফা, মো. বাহার, মো. ইসরাফিল ও মো. ছিদ্দিক ব্যাপারীসহ স্থানীয় বাসিন্দারা দলিল যাচাই করে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, দিদার  খনার ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে  সুস্থ তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এফএ

শেয়ার করুন: