শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের পূর্বপাড়া এলাকা থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
‎
‎আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ছানা। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র সহসভাপতি শামিম হোসেন প্রামাণিক, জেলা বিএনপির সদস্য এরশাদ মল্লিক অনু, মোশাররফ হোসেন, রুহুল আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হামিদুল হক ছানা বলেন, জেলার নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়েই তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে অংশ নিয়েছেন।
‎তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দলের অবদানের কথা উল্লেখ করেন।
‎
‎এ সময় নেতাকর্মীরা ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

ভোরের আকাশ/ এনউব

আরও পড়ুন

কুষ্টিয়া সদর হাসপাতালে দুদকের অভিযান

শেয়ার করুন: