শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কুষ্টিয়া সদর হাসপাতালে দুদকের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সেবা প্রদানে হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া, মৃত্যু সনদ প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের একটি দল হাসপাতালে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।

দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে দুদকের দুই সদস্য রোগী সেজে হাসপাতালের বিভিন্ন সেবা ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

দুদক জানায় , সকালে দুদকের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও রান্নাঘরসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। অভিযানে পাওয়া বিষয়গুলো নিয়ে দ্রুত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে। এরপর কমিশন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বল জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

অভিযান শেষে দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এশিয়া পোস্টকে বলেন, রোগীদের সেবা প্রদানে হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়াসহ বিভিন্ন সার্বিক অব্যবস্থাপনা নিয়ে দুদকের কাছে অভিযোগ ছিল। কমিশনের অনুমতি নিয়ে এসব অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সবচেয়ে গুরুতর যে বিষয়টি উঠে এসেছে, সেটি হলো টাকার বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ।

তিনি বলেন, দুদকের দুই সদস্য রোগী সেজে হাসপাতাল থেকে কিছু অনিয়ম দেখতে পেয়েছেন। বিষয়গুলো হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও কিছু সমস্যা পাওয়া গেছে বলে জানান সুরাইয়া সুলতানা। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনের তুলনায় তাদের লোকবল কম। বিষয়টি সমাধানে তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

দুদকের এই কর্মকর্তা আরও বলেন, হাসপাতালের নার্সদের সঙ্গে দুর্ব্যবহার এবং খাবার নিয়ে কিছু অভিযোগও তাদের কাছে এসেছে। এসব বিষয়ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযানে পাওয়া অনিয়মগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সার্বিক বিষয় উল্লেখ করে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সুরাইয়া সুলতানা বলেন, মৃত্যু সনদের বিষয়ে কিছু অনিয়ম দেখা গেছে। টাকার বিনিময়ে মৃত্যু সনদ প্রদানের একটি বিষয় এসেছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

চবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

অভিযানটি কেন এবং কীভাবে পরিচালিত হলো, সে বিষয়ে সুরাইয়া সুলতানা বলেন, দুদকের অভিযান সাধারণত গোপনীয়ভাবে পরিচালিত হয়। অভিযান পরিচালনার আগে কর্মকর্তারাও কোথায় যাচ্ছেন তা জানতেন না। গাড়িতে ওঠার পর গন্তব্য সম্পর্কে জানতে পারেন তারা।

এদিকে হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হঠাৎ করেই দুদক অভিযান পরিচালনা করেছে। এখনো তারা আমাদের বিস্তারিত কিছু জানায়নি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: