রায়পুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা

লক্ষ্মীপুরের রায়পুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রায়পুর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা পরিচালনা করেন রায়পুর এম ইসলামিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ক্বারী মুরছালিন বিন ইসমাইল।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উত্তর কেরোয়া আল আমিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফরহাদ হাসান। পুরস্কার হিসেবে তিনি পান একটি স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা। দ্বিতীয় স্থান অর্জন করেন রায়পুর দারুল কুরআন ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ওমর ফারুক। তিনি পান একটি স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা।
এ ছাড়া তৃতীয় স্থান অর্জনকারীর জন্য রৌপ্যপদক ও নগদ সাত হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রতিযোগীদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজে উৎসাহিত করা এবং কোরআনের শিক্ষা ও চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় আগ্রহী করে তোলার পাশাপাশি কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/ এনউব