শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বোমা হামলার মামলায় রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ মে) সকালে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ জুলাই বিকেলে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী দাবিতে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অবস্থান নেন।

এ সময় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান। হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করা হয়, যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে ৩০ আগস্ট আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়।

ওসি মাহমুদুর রহমান জানান, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আল মামুন আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/এসএইচ

কৃষক লীগ নেতাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরাজবাড়ী

শেয়ার করুন: